ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

ভোটের পরও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

আসিফ নজরুল বুধবার বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ হয়, তখন সেটি স্থায়ী না অস্থায়ী-এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের বলেছেন, তা তাত্ত্বিক (থিওরিটিক্যাল)।

এসময় আইন উপদেষ্টা আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি।

আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।

এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলতে চাই, এ দেশে সবার সমান অধিকার। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান আইন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটের পরও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

আপডেট সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫