ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

ভূমিধসে চীনে ৮ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভূমিধসে চীনে ৮ জন নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের মধ্যাঞ্চলে একটি পার্বত্য এলাকায় ভূমিধসে নিহত হয়েছে আটজন।রোববার (২২ জুন) দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির বিভিন্ন অংশে খারাপ আবহাওয়ার জন্য এরই মধ্যে উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে হুনান প্রদেশের একটি গ্রামে প্রাণঘাতী ভূমিধস হয়েছে।রোববার স্থানীয় সময় সকালে চারটি বাড়ি ধসে পড়ে এবং আটজন নিখোঁজের সবাই মারা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে চীন চরম আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সম্মুখীন হয়েছে। গ্রিনহাউস গ্যাসের কারণে জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার ঘটনাগুলোকে আরো নিয়মিত ও তীব্র করে তুলেছে। চীন বিশ্বের সর্বাধিক গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ রবিবার হুবেই, আনহুই প্রদেশসহ প্রবল বৃষ্টির জন্য বেশ কয়েকটি রেড অ্যালার্ট জারি করেছে, যা দেশটির চার স্তরের সতর্কীকরণ ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানায়, দক্ষিণাঞ্চলীয় ও ঘনবসতিপূর্ণ গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে যখন দক্ষিণ চীনে মুষলধারে বৃষ্টি হয়েছে, তখন চীনের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসি‍য়াসের ওপরে উঠেছে। বেইজিংয়েও গত সপ্তাহে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

সূত্র: শিনহুয়া নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূমিধসে চীনে ৮ জন নিহত

আপডেট সময় : ১১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪