ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাষার মাসের আবেগ ও চেতনা ২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

ভাষার মাসের আবেগ ও চেতনা ২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাষার মাসের আবেগ, একুশের চেতনা আর বইপ্রেমীদের প্রতীক্ষা ঘিরে অবশেষে শুরু হতে যাচ্ছে প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। নানা আলোচনা-সমালোচনা ও রোজার সময়সূচি নিয়ে জটিলতার পর আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার সন্ধ্যায়  বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক ও আয়োজকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্টরা।

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিবাহী এ মেলা কেবল বই কেনাবেচার আয়োজন নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের উৎসব, চিন্তার মুক্তির মঞ্চ। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিবছরই এখানে জড়ো হন লেখক-পাঠক-প্রকাশক-সাহিত্য আর সংস্কৃতির মিলনমেলায়।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবার অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে, যা বইমেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা আগে স্টল বরাদ্দ নেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন; লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। আগে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।

ভাষার মাস ফেব্রুয়ারিতে বইমেলা মানেই আবেগের পুনর্জাগরণ। শহীদ মিনারের চেতনা বুকে নিয়ে বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়বে স্বাধীন চিন্তার আলো। বইপ্রেমীদের পদচারণায় আবারও মুখর হবে একুশের প্রাঙ্গণ, যেখানে শব্দই শক্তি, জ্ঞানই মুক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :