ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ভারতে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন, মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভারতের এক বিলিয়ন তথা ১০০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ

হাসিনা। এই পরিমাণ টিকাদানকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা বলেন, ভারতের স্বাভাবিকতা ফিরিয়ে আনার পথে এটা বড় পদক্ষেপ। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস

উইং থেকে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনা মোদিকে আরও জানান, তার সরকারও বাংলাদেশে একটি গণ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ ইতিমধ্যে একাধিক উৎস থেকে

ভ্যাকসিন সংগ্রহ করে ৬ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে। টিকা কার্যক্রমের শুরু থেকেই বাংলাদেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ উৎস ভারত। অ্যাস্ট্রাজেনেকা

কোভিশিল্ড ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। একইসঙ্গে কোভিড-১৯ মহামারী থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচাতে এবং এই মহামারীর

বহুমুখী প্রতিকূল প্রভাব মোকাবেলায় ভারতের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন বাংলাদেশের প্রথানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন, মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১