ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের খেলাপি ঋণে জর্জরিত দেশের পাঁচ এনবিএফআই বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা

ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ৪২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যখন লাদাখ সীমান্তে উত্তেজনা চলছে, ঠিক সেই সময়ে অরুণাচল সীমান্তে চীনা আগ্রাসনের অভিযোগ আনলো ভারত। অরুণাচল প্রদেশের সীমান্তের উত্তর সুবনসিরি জেলায় গ্রাম তৈরির অভিযোগ উঠেছে চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে। তাসরি চু নদীর তীরে বানানো গ্রামটিতে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনাবাহিনী। উপগ্রহ চিত্রের মাধ্যমে ওই গ্রামের ছবি প্রকাশ করা হয়েছে।

এই ছবি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর সঙ্গেই ২০১৯ সালের ২৬ আগস্ট ঠিক একই এলাকার একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই। আড়াই মাস আগে তোলা ছবিতে দেখা যাচ্ছে সেখানে কিছু বাড়ি তৈরি করা হয়েছে। ভারতের দাবি, এলাকাটির অবস্থান এলওসির কমপক্ষে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের মধ্যে।

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এই খবরের সরাসরি বিরোধিতা করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে চীন এলওসি বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। এ বিষয়ে সাম্প্রতিক কিছু রিপোর্টও হাতে এসেছে।

প্রসঙ্গত, গত নভেম্বরে অরুণাচলের বিজেপি সাংসদ টাপির অভিযাগ করেছিলেন, আপার সুবনসিরি জেলায় এলওসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে স্থায়ী কাঠামো বানাচ্ছে চীন। নভেম্বরেই ডোকলামের অদূরে ভুটান সীমান্তের দুই কিলোমিটারেরও বেশি ভিতরে এসে ‘পাংদা’ নামে একটি গ্রাম তৈরির অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। যদিও চীনা পররাষ্ট্র দফতর সেই অভিযোগ অস্বীকার করে।
সূত্র: আনন্দবাজার, টাইমস্ অফ ইন্ডিয়া, ডেইলি মেইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনাবাহিনী

আপডেট সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১