ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় গাইডলাইন বিএসএমএমইউ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই কেবল এই রোগের সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে তা এক লাখে ২০ থেকে ৩০ জন আক্রান্ত হতে পারে। এই রোগ ছোয়াচে নয়’

করোনা বিধ্বস্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়া আতঙ্কে দিন পার করছিলেন দেশটির মানুষ। ঠিক তখনই পাশ্ববর্তী বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গ হয়ে দেখা দেয়। এতে আক্রান্ত একজন মারাও গিয়েছে। এখন এ নিয়ে বাংলাদেশেও আতঙ্ক বিরাজ করছে।

অবশ্য এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে আসছিলেন চিকিৎসকেরা। রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রচলিত এন্টিফাঙ্গাল এক্ষেত্রে কার্যকর নয়। ইনজেকশন হিসেবে এম্ফোটেরিসিন-বি কার্যকর হিসেবে প্রমাণিত বলে নির্দেশিকায় বলা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসা সবার আগে প্রয়োজন। তা না হলে অঙ্গহানির পাশাপাশি ৮০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা রয়েছে।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক ফাঙ্গাসের রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক গাইড লাইন প্রকাশনা’ শীর্ষক এক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এম্ফোটেরিসিন-বি কার্যকরী প্রমাণিত হওয়ায় ওষুধটি দামি হলেও পর্যাপ্ত মজুদ করতে হবে। এতে করে ওষুধটি সহজপ্রাপ্য হবে বলে মত দেন তিনি।

প্রকাশিত গাইডলাইনে বলা হয়, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ জরুরিভাবে প্রয়োগ করতে হবে। তবে প্রচলিত এন্টিফাঙ্গাল এক্ষেত্রে কার্যকরী নয়। ইঞ্জেকশন হিসেবে এম্ফোটেরিসিন-বি কার্যকরী হিসেবে প্রমাণিত।

গাইডলাইনে আরও বলা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এন্টিবায়োটিক ও স্টেরয়েড জাতীয় ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আক্রান্ত অঙ্গে সার্জারি করে ফেলে দিয়ে জীবনরক্ষা করতে হবে।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই কেবল এই রোগের সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে তা এক লাখে ২০ থেকে ৩০ জন আক্রান্ত হতে পারে। এই রোগ ছোয়াচে নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় গাইডলাইন বিএসএমএমইউ

আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১