ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

বিশেষ শর্তে ৩৮ দেশে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বর্তমান মহামারিকালে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জানিয়েছে, পহেলা মে অর্থাৎ শনিবার থেকেই ফ্লাইট চলাচল শুরু হবে।

সরকারের এই সিদ্ধান্তে আটকে পড়া অভিবাসীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে ফেরার সুযোগ পাবেন। যে ৩৮ দেশের মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে থাকা বাংলাদেশের নাগরিকরা কেবলমাত্র দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। ‘বি’ গ্রুপের দেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

‘এ’ গ্রুপের ১২টি দেশ হচ্ছে, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা এবং তিউনিসিয়া।

বি’ গ্রুপের ২৬টি দেশ হচ্ছে, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। যদিও এর আগে ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক আকাশ পথে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা ছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালন করতে হবে।

তবে, ব্যতিক্রম হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েত মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও সে দেশ থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান ৩ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে ফেরার সুযোগ পাবেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :