ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রপ্তানি উদ্যোগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক আমদানির জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

রবিবার ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সাথে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী বলে তিনি জানান।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ সহসভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রপ্তানি উদ্যোগ

আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১