ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে পাঠিয়েছে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সাব-জেল (অস্থায়ী কারাগার) থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল কর্মকর্তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবিধি অনুযায়ী সাব-জেলে থাকা এসব সেনা কর্মকর্তার দেখভাল ও খাদ্য সরবরাহের দায়িত্ব কারা অধিদপ্তরের। অনুমতি সাপেক্ষে বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার নথি অনুযায়ী, মোট ৩২ জন আসামির মধ্যে সাবেক ও বর্তমান মিলিয়ে ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন কর্মরত, ৯ জন অবসরপ্রাপ্ত এবং একজন এলপিআরে আছেন।

সেনা আইন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের বিষয়ে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। এর আগে গত ১১ অক্টোবর সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এক সাংবাদিক বৈঠকে জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

আদালতের নির্দেশের পর তাদের ঢাকা সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর করা হয়। এই মামলাগুলো দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলা হিসেবে গুরুত্ব পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫