ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী থেকে ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গানপাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ সময় চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
বনলতা এক্স্রপ্রেস

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ।

সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫