ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

বজ্রপাতে ৭জনের মৃত্যুর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকী ছবি সংগ্রহ

করোনা, ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। যদিও সচেতনতাই একমাত্র প্রতিকার। তারপরও মাঠেঘাটে কাজেকর্মে থাকা মানুষ বজ্রপাতের মারা যাচ্ছেন। সোমবার দিনাজপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর

উপজেলার ৮ নং উপশহরে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে মারা গিয়েছে ৪ কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার গিয়ে মারা তিনজন যুবক।

দিনাজপুর সদর উপজেলায় মৃতরা হলেন, সাজ্জাদ হোসেন (১৩), আপন (১৪), হাসান আলী (১২) ও মিম মন্ডল (১৩)। আহতরা মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আরও একজন। হতাহতদের সকলেরই বাড়ী দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

এলাকার বাসিন্দা জানান, সোমবার বিকাল ৩টায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের রেলঘুন্টির পাশের টিনসেডের নিচে মোবাইলে গেম খেলছিলো ৭জন কিশোর। এ সময় বজ্রপাতে

সবাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৪জনের মৃত্যু হয়। অপর তিনজনের অবস্থা আশংকাজনক। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছেন, নুর ইসলাম (২৪), আব্দুর রাজ্জাক (২৩)

ও আব্বাস আলী (২২)। চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বজ্রপাতে ৭জনের মৃত্যুর

আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

প্রতীকী ছবি সংগ্রহ

করোনা, ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। যদিও সচেতনতাই একমাত্র প্রতিকার। তারপরও মাঠেঘাটে কাজেকর্মে থাকা মানুষ বজ্রপাতের মারা যাচ্ছেন। সোমবার দিনাজপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর

উপজেলার ৮ নং উপশহরে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে মারা গিয়েছে ৪ কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার গিয়ে মারা তিনজন যুবক।

দিনাজপুর সদর উপজেলায় মৃতরা হলেন, সাজ্জাদ হোসেন (১৩), আপন (১৪), হাসান আলী (১২) ও মিম মন্ডল (১৩)। আহতরা মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আরও একজন। হতà¦