ফেনসিডিলের বস্তা ফেলে ভারতে পালালো খলিল
- আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২০১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
একটি বস্তায় করে ১৫০ বোতল ফেনসিডিল ভারত থেকে বাংলাদেশে আসছিলো খলিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল নিয়ে আসছিলো খলিল। সোমবার যাদবপুর সীমান্তের পারগোপালপুর মাঠে এ ঘটনা ঘটে। খলিল যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের ইয়াকুব গাজীর ছেলে।
বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে খলিল নামে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় যাদবপুর বিওপির সদস্যরা। অভিযান কালে বস্তা মাথায় নিয়ে এক ব্যক্তি প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় মাথার বস্তা ফেলে দৌড়ে ভারতে অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তার বস্তা থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে খলিলের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।



















