ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট  ১৮ নভেম্বর

আমিনুল হক ভূইয়া, ঢাকা
  • আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট  ১৮ নভেম্বর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমে উঠেছে ডিআরইউ ক্রীড়া উৎসব

 জমে উঠেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রীড়া উৎসব। একের পর এক উৎসবমুখর আয়োজন, সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি এবং নন্দিত অংশগ্রহণে উৎসবটি ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে সংগঠনে। শুটিং, দাবা, কেরাম, ব্রিজসহ একাধিক ইভেন্টের সফল আয়োজনের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে রোমাঞ্চকর ক্রিকেট প্রতিযোগিতা।

ফরচুন বরিশালের পৃষ্ঠপোষকতায় আগামী ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫। দেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত ও জনপ্রিয় প্রতিষ্ঠান ফরচুন বরিশাল ডিআরইউর পাশে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে ক্রিকেট উৎসবের ঘোষণা দেন  সংগঠনের ক্রিড়া সম্পাদক মজিবুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মইসনুল হাসান সোহের।

সংগঠনের সভাপতি আবু সালে আকন জানান, সেরা খেলোয়ার পাবেন ৫ হাজার টাকা ও ক্রেস্ট। উৎসব মুখর টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৪৮টি দল-যার মধ্যে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন চ্যানেল এবং ৪টি অনলাইন মিডিয়ার দল। খেলার বাইলজ ও ফিক্সচার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

প্রতিটি খেলায় থাকছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার এবং প্রতিটি দল পাবে ১,০০০ টাকা করে সম্মানী। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে জার্সি ও পানীয় জল সরবরাহ করা হবে।

চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং রানার্স-আপ দল ২০ হাজার টাকা পুরস্কার পাবে। ফাইনালের সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে ক্রেস্ট ও ৫ হাজার টাকা সম্মানী।

উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও সৌহার্দ্যের সমন্বয়ে এবারের মিডিয়া ক্রিকেট হয়ে উঠবে আরও বেশি প্রাণবন্ত এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারী সকলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট  ১৮ নভেম্বর

আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫