ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

প্যারিস বাংলাদেশ দূতাবাসের জনপ্রশাসন পদক ২০২১ লাভ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউনেস্কোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে অভিয়োজিত প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য ২০২১ সালে জাতীয় পর্যায়ে সাধারণ ক্যাটাগরিতে দলগত অবদানের জন্য এবার জনপ্রশাসন পদক পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস।

জনপ্রশাসন দিবস উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি এ পদক প্রদান করা হয় । এ আয়োজনে ২০২০-২১ সালের বিজয়ী ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর কেবিনেটের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সশরীরে উপস্থিত থেকে বিজয়ী কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজয়ী দলের সদস্যরা হলেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন, এস. এম. মাহবুবুল আলম, মিনিস্টার (রাজনৈতিক), মিজ

দয়াময়ী চক্রবর্ত্তী, প্রথম সচিব এবং নির্ঝর অধিকারী, প্রথম সচিব। দলনেতা হিসেবে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এ সম্মাননা-পদক গ্রহণ করেন।

ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের এ অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনকল্যাণমূলক কর্মকান্ডকে বৈচিত্র্যময় মাত্রায় আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরেছে, যা ইউনেস্কোতে তথা বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছে।

নেগোসিয়েশনের নানা স্তরে কূটনৈতিক কর্মপদ্ধতির কৌশল পরিবর্তন এবং নথি প্রস্তুতকরণে ইতিহাসভিত্তিক প্রায়োগিক গবেষণার মাধ্যমে দূতাবাসের কর্মকর্তাদের এ সাফল্য জনপ্রশাসন

পদক এর মাধ্যমে স্বীকৃতি পেল। জনপ্রশাসন পদক নীতিমালা অনুযায়ী জাতীয় পর্যায়ে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে পদকপ্রাপ্ত কর্মকর্তাগণ নামের শেষে সম্মানজনক পি.এ.এ. টাইটেল যুক্ত করতে পারবেন।

এছাড়াও ইউনেস্কো এর Anniversary Programme  এ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অন্তর্ভুক্তিসহ মুজিববর্ষব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণ বিশ্বমঞ্চে

বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বলতর করেছে। এ পদক প্রাপ্তি নিঃসন্দেহে বিদেশমন্ত্রক তথা বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের কর্মকর্তাদের অনুপ্রাণিত করবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্যারিস বাংলাদেশ দূতাবাসের জনপ্রশাসন পদক ২০২১ লাভ

আপডেট সময় : ১২:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১