ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার যানজট-কর্মঘণ্টা নষ্টের উৎস ব্যাটারি রিকশার চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ ডিএসসিসির আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’

পৃথিবীর কোথাও দল বেঁধে রাষ্ট্রদূতদের মন্তব্যের নজির নেই : ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে সংবাদমাধ্যমকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান ড. মোমেন

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর কোথাও দল বেঁধে রাষ্ট্রদূতদের মন্তব্যের নজির নেই। ‘একটিভিস্ট’ রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ান না।

ড. মোমেন বলেন, সংবাদমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের কারণে তারা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায়। নিজেদেরকে তারা এদেশের সম্রাট মনে করে। সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করল, সঙ্গে সঙ্গে চিৎকার করে তারা। এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

এসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে সংবাদমাধ্যমকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান ড. মোমেন।

শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন গুণী শিল্পীর হাতে সম্মাননা পদক, চেক ও সনদপত্র তুলে দেন ড. মোমেন।

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এবং গুণী শিল্পীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মিহিরকান্তি চৌধুরী।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ পাওয়া শিল্পীরা হলেন, লোকসংস্কৃতি মিহিরকান্তি চৌধুরী, কণ্ঠসংগীত পূর্ণিমা দত্ত রায়, চম্পক সরকার নাট্যকলা, আবৃত্তি জ্যোতি ভট্টাচার্য্য এবং যন্ত্রসংগীত মিনু মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৃথিবীর কোথাও দল বেঁধে রাষ্ট্রদূতদের মন্তব্যের নজির নেই : ড. মোমেন

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩