ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

পূজা উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান বিজিবি’র

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে

দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান বিজিবি’র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর’

মানবপ্রেমই প্রকৃত ধর্ম। প্রকৃতপক্ষে, সৃষ্টিকর্তার সেবা করার অন্যতম সেরা উপায় হচ্ছে, তার সৃষ্ট জীবের সেবা করা। মানুষের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শনই ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশের প্রতিফলন।

মানবসেবায় বরাবরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এগিয়ে। বন্যা, দুর্যোগ, শীত, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় এবং উপকূলবাসীর নানা সমস্যায় সেবায় নিয়ে দোরগোড়ায় উপস্থিত বিজিবি জোয়ানরা।

বাংলাদেশে খুবই জাকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব চলছে। পূজায় সনাতন ধর্মাবলম্বী মানুষ যাতে করে উৎসবের অংশি হয়ে আনন্দ নিয়ে উৎসব পালন করতে পারেন, এমন ভাবনায় সহায়তার হাত বাড়ায় বিজিবি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দিরে আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান বিজিবি’র
দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান বিজিবি’র

বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ রোববার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কুশলা মতবিনিময় করেন এবং ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাউল, ডাল ও তৈলসহ বিভিন্ন উপহারসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিতে দিন-রাত টহল অব্যাহত রেখেছে।

‘পাহাড়ি-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী’ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পূজা বা অন্যান্য ধর্মীয় উৎসব উদযাপন একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক।

মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূজা উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান বিজিবি’র

আপডেট সময় : ০১:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫