ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পাকিস্তান আর্মি প্রবাসী কাশ্মীরিদের জীবনের প্রতি মারাত্মক হুমকি -এনইপি-জেকেজিবিএল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ৪৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়সে ডজিটিাল ডেস্ক

স্বনামখ্যাত বেলুচ মানবাধিকার নেত্রী কারিমা বেলুচের রহস্যময় মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রবাসী কাশ্মীরিদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আবেদন জানিয়েছে এনইপি-জেকেজিবিএল (ন্যাশনাল ইকুয়েলিটি পার্টি জম্মু কাশ্মীর গিলগিট বাল্টিস্তান অ্যান্ড লাদাঘ)।

কানাডাপ্রবাসী কারিমা বালুচ গত ২০ ডিসেম্বর নিখোঁজ হন; ২২ ডিসেম্বর টরন্টো নগরীর একটি জলাশয়ে পাওয়া যায় লাশ। বেলুচিরা মনে করেন এ মৃত্যুর জন্য পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দারা দায়ী। কারিমা হত্যার বিচার দাবিতে ইউরোপ ও উত্তর আমেরিকার বড় বড় শহরে মিছিল হয়েছে।

এনইপি-জেকেজিবিএল চেয়ারম্যান সাজ্জাদ রাজা এক বিবৃতিতে বলেন, জম্মু ও কাশ্মীরের যেসব নর-নারী ইউরোপে প্রবাসজীবন যাপন করছেন তারা পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দাদের ‘লক্ষ্যবস্তু’। এদের সুরক্ষায় মনোযোগ দেওয়ার জন্য আমরা ইউরোপীয় নেতাদের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এমন এক দেশ যেখানে আইন নেই, জবাবদিহিও নেই। পুলিশ আর গোয়েন্দাদের করুণার বিষয়ে পরিণত হয়েছে সে দেশের মানুষের জানমাল। সাজ্জাদ রাজা বলেন, ‘জম্মু- কাশ্মীরের জনগণ কীভাবে অমন আইনহীন আর মানবাধিকার তছনছ হওয়া দেশের সঙ্গে থাকবে? আমরা আমাদের জনগণকে ওই দোজখের আগুনে কখনই ছুড়ে দেব না। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান আর্মি প্রবাসী কাশ্মীরিদের জীবনের প্রতি মারাত্মক হুমকি -এনইপি-জেকেজিবিএল

আপডেট সময় : ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১