ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পাকিস্তানে পাইলটদের ভুয়া লাইসেন্স দেওয়ার অভিযোগে ৫জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ৪০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের সিন্ধুতে ৪০ জন বিমানচালককে জাল লাইসেন্স দেওয়ার অভিযোগে দেশটির এভিয়েশন অথরিটির পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ জানুয়ারি সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) পরিচালক মুনির শেখকে উদ্ধৃত করে সামা টিভি জানিয়েছে, এজেন্সিটিতে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়, জাল বাণিজ্যিক পাইলট এবং এয়ার ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়, ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে, এমনকি অফিস চলাকালেও ‘ভুয়া পাইলট লাইসেন্স পরীক্ষা’ নেওয়া হয়। আর এর ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল পাইলটদের। সামা টিভি জানিয়েছে, ৪০ জন বিমানচালক এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) আটজন কর্মকর্তাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বছর পাকিস্তানের বিমানমন্ত্রী গোলাম সরোয়ার খানের বরাত দিয়ে সিএনএন জানিয়েছিল, পাকিস্তানে ২৬২ পাইলট ভুয়া লাইসেন্স নেন। তারা ব্যক্তিগতভাবে পরীক্ষায় অংশ নেননি। করাচিতে বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্তের পর এই বিবৃতি দেওয়া হয়েছিল। ওই দুর্ঘটনায় ৯৭ জন যাত্রী মারা গিয়েছিল বলে জানিয়েছে এএনআই।
সূত্র: জিফাইভ, এএনআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে পাইলটদের ভুয়া লাইসেন্স দেওয়ার অভিযোগে ৫জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১