ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পাকিস্তানী ড্রোন থেকে ভারতে ফেলা হলো ১১টি গ্রেনেড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ৫৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে ১১টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়। দেশটির পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানায় পুলিশ।

গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দার সিং সোহাল ফোনে ভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১ কিমি ভেতরে সালাচ গ্রামের একটি মাঠ থেকে হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, রবিবার সন্ধ্যায় তারা এই হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করেন। পুলিশ সূত্রের খবর, হ্যান্ড গ্রেনেডের বাক্সটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল। ড্রোন থেকে নাইলনের দড়ি দিয়ে সেটিকে মাটিতে নামানোর কথা জানিয়েছে পুলিশ।

ডিজিপি দিনকার গুপ্ত জানান, ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স মারফৎ খবর পেয়েই তিনি তার বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করেন।

উল্লেখ্য, গুরুদাসপুর সেক্টরের চকরি সীমান্তে বিএসএফ সেনারা যখন স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে পাহারা দিচ্ছিল, সেসময় তারা দেখেন একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেটিকে নামানোর জন্য তারা গুলি চালায়।

বিএসএফ ঘটনার বিষয়ে গুরুদাসপুর পুলিশকে সতর্ক করার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, ড্রোনের শব্দ শুনেই পুলিশ একে-৪৭ এবং এসএলআর রাইফেল দিয়ে একাধিক গুলি ছোঁড়ে।
রবিবার অনুসন্ধান চালানোর সময়ে সার্চ টিম একটি প্লাস্টিকের বাক্স উদ্ধার করে। তবে ড্রোনটির কোনও খোঁজ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে ড্রোনটি আবার পাকিস্তানে ফিরে গেছে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানী ড্রোন থেকে ভারতে ফেলা হলো ১১টি গ্রেনেড

আপডেট সময় : ০১:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০