ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

নরসিংদীতে পুলিশকে আহত করে দুই চাঁদাবাজ ছিনতাই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

নরসিংদীতে পুলিশকে আহত করে দুই চাঁদাবাজ ছিনতাই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে দুই চাঁদাবাজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার ঘটনা ঘটেছে। এসময় হামলায় আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন।

নরসিংদী সদরে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করার পর তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে একদল লোক।

শনিবার পৌর শহরের আরশীনগর মোড়ের ঘটনা। আহত আনোয়ার হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আট সদস্যের একটি দল সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের কাজ শেষে ফেরার পথে আরশীনগর মোড়ে আসে। সেখানে অটোরিকশা ও ইজিবাইকের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করা হয়।

এর কিছুক্ষণ পর ৪০ থেকে ৫০ জনের সংঘবদ্ধ একটি দল পেছন থেকে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। তারা তার ঘাড় ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং আটক দুজনকে ছিনিয়ে নেয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার ঘাড় ও পায়ে রক্ত জমে গেছে। কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, চাঁদা আদায় বন্ধে আমি সোচ্চার থাকায় ক্ষোভ থেকে শুধু আমার ওপর হামলা করা হয়েছে। হামলাকারীরা অন্য কোনো পুলিশ সদস্যের ওপর হামলা করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে পুলিশকে আহত করে দুই চাঁদাবাজ ছিনতাই

আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫