ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গণভোট ছাড়া জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তারা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) দ্রুত কার্যকর করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। তারা উল্লেখ করেন, “ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত হয়, সে লক্ষ্যে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্মারকলিপি প্রদানের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি ইসি আমাদের দাবির আলোকে পদক্ষেপ নেবে, অন্যথায় আট দল ৩ নভেম্বর বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।”

এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চে আটটি দলের নেতারা সমাবেশ করেন।

আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। তারা পাঁচ দফা দাবি নিয়ে যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫