ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে ‘তাওকত’ ৩ রাজ্যে সতর্ক বার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

করোনায় নাকাল পরিস্থিতির মধ্যেই প্রাকৃতিক আরেক দুর্যোগ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার বার্তা দিল ভারতের আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর এর নাম দিয়েছে ‘তাওকত’।

জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় উৎপত্তি হওয়া বছরের প্রথম ঘূর্ণিঝড় ১৬ মে মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে।

‘তওকতে’ নামের এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা থেকে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে।

শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই জরুরি সতর্কতা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়।

রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটেও প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধেয়ে আসছে ‘তাওকত’ ৩ রাজ্যে সতর্ক বার্তা

আপডেট সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১