ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

তুষারঢাকা মেরু সাগরে রাশিয়ার সামরিক মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধের মধ্যেই তুষারঢাকা মেরু সাগরে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। আর্কটিক সি বা মেরু সাগরে ১ হাজার ৮০০ সেনা, ১৫টি জাহাজ ও ৪০টি বিমান নিয়ে এই সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই অঞ্চলে এটিই প্রথম বড় আকারের সামরিক মহড়া রাশিয়া।

তাদের বক্তব্য, উত্তর-পূর্ব প্যাসেজে নিজেদের জাহাজ নিরাপদ রাখার জন্যই এই মহড়ার আয়োজন। রাশিয়ার উত্তরে মেরু সাগর অঞ্চল সাধারণত বরফেই ঢাকা থাকে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য, গত কয়েক বছর তা যাতায়াতের যোগ্য হয়ে উঠেছে।

সারা বছরই সেখান থেকে জাহাজ যেতে পারছে। ফলে রাশিয়ার জন্য এই অঞ্চল আগের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উত্তর সাগর উত্তর-পূর্ব প্যাসেজে গিয়ে মেশে। যেখান দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে পৌঁছানো যায়। অর্থাৎ, পৃথিবীর অনেকটা অংশের সঙ্গে যোগাযোগ তৈরি করে উত্তর-পূর্ব প্যাসেজ।

রাশিয়ার বক্তব্য, এই প্যাসেজে তাদের বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদভাবে যাতায়াত করতে পারে, তা দেখার জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে। স্থল, আকাশ ও জলবাহিনী এই মহড়ায় যোগ দিয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে আচমকা এই মহড়া কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

যুদ্ধ শুরু হওয়ার পরে পরেই এই অঞ্চলে ন্যাটো সামরিক মহড়ার আয়োজন করেছিল। ফলে নতুন করে রাশিয়ার সেখানে মহড়ার ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ন্যাটো এই মহড়ার দিকে লক্ষ্য রাখছে বলে জানানো হচ্ছে।

রাশিয়ার এই মহড়ার মধ্যেই কানাডা জানিয়েছে, তারা ইউক্রেনকে আরও অস্ত্র দেবে। শুধু তাই নয়, রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। টরেন্টোয় ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। তারপরেই এই ঘোষণা করা হয়েছে।

কানাডা ইউক্রেনকে কয়েক হাজার অ্যাসল্ট রাইফেল, মেশিন গান ও দুই দশমিক চার মিলিয়ন রাউন্ড গুলি দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুষারঢাকা মেরু সাগরে রাশিয়ার সামরিক মহড়া

আপডেট সময় : ০১:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩