ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনই নয় এলডিসি উত্তরণ আরও তিন বছর সময় পেল বাংলাদেশ জাপানে চার দিনের সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যু বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই আড়াই লাখের বেশি যুব নারী-পুরুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের ওপর গুরুত্বারোপ রিজভীর গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিতের দাবি সংবিধান সংশোধন কমিটির বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ খাতে লুটপাটের উদ্দেশ্যেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, প্রধানমন্ত্রী পদে থাকছেন কি নেতানিয়াহু?

তাহসিফের মৃত্যু বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

তাহসিফের মৃত্যু বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছিলেন দ্বীপ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পিবিআই জানিয়েছে, ঘটনার দিন তাহসিফ ও দ্বীপ কোথায় কোথায় গিয়েছিলেন এবং কী ঘটেছিল, সে বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তথ্য সংগ্রহের জন্য আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে। দুজন একসঙ্গে ছিলেন বলে তাদের চলাফেরা ও অবস্থান সম্পর্কে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ বলে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর আর ফেরেননি তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে মোটরসাইকেল নিয়ে তাহসিফের বাসার গ্যারেজে আসেন দ্বীপ। কিছুক্ষণ পর তাহসিফ নিচে নেমে তার সঙ্গে দেখা করেন। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দুজনকে পৃথক দুটি মোটরসাইকেলে করে বেরিয়ে যেতে দেখা যায়।

দ্বীপের দাবি, ওই রাতে রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। তখন তাহসিফকে স্বাভাবিক ও হাসিখুশি দেখাচ্ছিল। তাহসিফের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন তিনি।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পিবিআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাহসিফের মৃত্যু বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

আপডেট সময় : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটà