ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

তারেকের নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি : আমির খসরু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

তারেকের নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি : আমির খসরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী  শনিবার(৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন বার্তা দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য বিএনপি একটা কঠিন সময় পার করছে।

এসময় দ্রুত নির্বাচনের বিকল্প কিছু নেই উল্লেখ করে খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার আন্দোলন করতে গিয়েই বেগম খালেদা জিয়া আজ এতোটা অসুস্থ। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরুক, তা সবচেয়ে বেশি চেয়েছেন বেগম জিয়া। খসরু  বলেন, বিএনপির নেতাকর্মীরা এতো বছর ত্যাগ করেছে জনগণের গণতন্ত্র ফেরাতে।

গণতন্ত্রের কথা বলে সব কিছু চাপিয়ে দেবো এমনটা নয় মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক দলেরই নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে কথা বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে নিয়ে আলোচনা রাজনীতির অংশ।

দলের মনোনয়ন নিয়ে তিনি বলেন, ভোটে হার-জিতের বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এজন্য যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের অত্যন্ত বাছাই করেই দেওয়া হবে। ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না এই প্রশ্নে খসরু বলেন, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, মেডিক্যাল বোর্ড সবুজ সঙ্কেত দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স।

এ ব্যাপারে আমীর খসরু বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।

খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে জানান তিনি বলেন, আলোচনা এখনেও শেষ হয়নি। তাই জোটের সঙ্গে কথা চলছেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেকের নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি : আমির খসরু

আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫