ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৫০৩ বার পড়া হয়েছে

তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল যদি আইন ও বিধিনিষেধ অমান্য করে, তাহলে নির্বাচন কমিশন (ইসি) বিধিমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তা করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি আমি আশাবাদী, তারা নির্বাচনি প্রক্রিয়ায় কমিশনকে সহযোগিতা করবে

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে, যা গুগল ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপল সংস্করণ পরে উন্মুক্ত হবে।

তফসিল ঘোষণার পর থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১–২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনের তফসিলই ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী সংশোধন প্রক্রিয়া চলছে।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে তফসিল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন তফসিল পড়ে শোনাবেন।

তফসিলে ভোট গ্রহণের তারিখ, মনোনয়ন ফরম উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সূচি, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা উল্লেখ থাকবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫