ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়াধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তিনি জানান শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায়।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয়। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের পরিবর্তে এখন প্রয়োজন জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা-যেখানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।

সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, এই লড়াই সহজ হবে না। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাকে নতুন করে শক্তি দিচ্ছে। তাদের রক্তের ঋণ শোধ করতে হবে দেশ পুনর্গঠনের মাধ্যমএমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন আসিফ মাহমুদ। বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, নেই বিশাল কর্মী বাহিনী বা দরকারি অর্থ। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমার দায়বদ্ধতাও থাকবে কেবল আপনাদের প্রতি।

নিজেকে শুধু সংসদ সদস্য প্রার্থী নয়, একই সঙ্গে গণভোটের প্রার্থী হিসেবেও উল্লেখ করেন তিনি। জনগণের উদ্দেশে বলেন, এত রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে সুযোগ এসেছে দেশ সংস্কারের-তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।

ঢাকা-১০ আসনের নির্বাচনী মাঠে তার এই স্বতন্ত্র ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে, যেখানে প্রচলিত রাজনীতির বাইরে পরিবর্তনের নতুন ভাষা খুঁজে পাচ্ছেন অনেক তরুণ ও সাধারণ ভোটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই

আপডেট সময় : ০১:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫