ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

ঢাকা সফরে আসছেন হর্ষবর্ধন শ্রিংলা 

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৪৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

মঙ্গলবার  দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের বিদেশসচিব সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বিজয়

দিবসে ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরকে কেন্দ্র করেই তার এই সফর। ১৫ ডিসেম্বর তিনদিনের

ঢাকা সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।  বাংলাদেশের বাংলাদেশে বিদেশ সচিব

মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হর্ষবর্ধন শ্রিংলা। এই বৈঠকে সীমান্ত হত্যা,

তিস্তাচুক্তিসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলো উঠে আসবে। দ্বিপক্ষীয় বৈঠক

ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে

সৌজন্য সাক্ষাত করবেন। বিদেশ সচিব হিসেবে তৃতীয় বারের মতো ঢাকা সফর করছেন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক এই হাইকমিশনার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

অনুষ্ঠানে  যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে ১৫ ডিসেম্বর ঢাকায়

আসবেন। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। এর আগে,

চলতি বছরের মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সফরে আসেন হর্ষ বর্ধন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য