ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ছয়জনের মৃত্যু ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বাস চাপায় ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস সদস্য ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, চেলেরঘাটে একটি যাত্রীবাহী বাস মেরামতের সময় অন্য একটি বাস ওভার টেকিংয়ের সময় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন নিহত হয়।

আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ১০ জন।

নিহতদের মধ্যে জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল বাজারের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার লিটন মিয়া (৩২), জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৬০), সোহেল মিয়া ও অজ্ঞাত এক নারী।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩