ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ঠেকাতে  ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় এই নির্শনা দেন প্রধানমন্ত্রী। ‍তিনি বলেন, সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব, বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় প্রশাসন এ কর্মসূচিতে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

সংসদ সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।

নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ‘মারণঘাতী জ্বর’ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তারেক রহমান বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়।

সে কারণে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বর্ষা মৌসুমে সাধারণত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, তবে এখন এটি আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই।

বছরের যেকোনো সময়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং টানা তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে।

এ কারণে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ির ছাদ কিংবা অন্য কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার রাখার কথাও বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬