ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

টোকিও অলিম্পিক : সাঁতারে জোড়া স্বর্ণ জাপানের ওহাশি’র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাঁতার থেকেই প্রথম সোনার হাসি জাপানের। এই কৃতিত্বের ভাগিদার উই ওহাশি। স্বদেশের আসরে এবার দিলের জোড়া স্বর্ণ। ৪০০ মিটার মিডলের পর ব্যক্তিগত ২০০ মিটার মিডলেও শীর্ষে থেকে শেষ করেছেন।

বুধবার টোকিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ২ মিনিট ৮.৫২ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে সোনা এনেছেন ওহাশি।

মেয়েদের ৪০০ মিটার মিডলে সোনার দিনে স্বাগতিকদের ২৫ বছর বয়সী তারকা ৪ মিনিট ৩২.০৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছিলেন। ঘরের মাঠের আসরে জাপানিদের সেটি ছিল সাঁতারে প্রথম পদক।

জটিল অস্ত্রোপচারের পর ২০১৫ সালে সাঁতারে ফিরে দুঃসময় গেছে ওহাশির। জাতীয় চ্যাম্পিয়নশিপে ফিরে সেবছর ৪০তম হয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন অলিম্পিকে জোড়া সোনার মালিক। জাপান এই আসরে এখন পর্যন্ত এ দুটি পদকই জিতেছে সাঁতারে।

ওহাশিকে শক্ত পরীক্ষার মুখে পড়তে হয়েছিল পুলে। শেষ ২৫ মিটারে বাজিমাত করেছেন তিনি। রুপা জিতেছেন আমেরিকান সাঁতারু অ্যালেক্স ওয়ালশ,২ মিনিট ৮.৬৫ সেকেন্ড সময় নিয়ে। তার স্বদেশি কেট ডগলাস ২ মিনিট ৯.০৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ড হাঙ্গেরির তারকা সাঁতারু ক্যাটিঙ্কা হোসজুর। তিনি ২ মিনিট ১২.৩৮ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়ে সাঁতার শেষ করেছেন টোকিওতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টোকিও অলিম্পিক : সাঁতারে জোড়া স্বর্ণ জাপানের ওহাশি’র

আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১