ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেট: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের নতুন যাত্রা বাজেট ২০২৬-২৭ পেশ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর গ্রাম ও নগর উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

জলদস্যু মুক্ত হলো বাংলাদেশের ২৩ নাবিক ও কয়লা বোঝাই জাহাজ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে

দস্যু মুক্ত হবার পর বাংলাদেশি নাবিক : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশি ২৩ নাবিক ও কয়লা বোঝাই জাহাজ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবার পথে ভারত সাগরে সোমিয়ান জলদস্যুরা ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে।

পরে সেটি সরিয়ে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। ৩১দিন পর জাহাজ মালিক মুক্তিপণের ডলার মেটানোর পর শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় মুক্তি দেওয়া নাবিক ও জাহাজটিকে। মুক্ত হবার পর এটি সংযুক্ত আরব আমিরাতের পথে যাত্রা করেছে বলে মালিক পক্ষ জানিয়েছে।

জলদস্যুদের মুক্তিপণের ডলার মেটানোর পর তাদের মুক্তি দেওয়া হয়। তবে মুক্তিপণ হিসাবে কত টাকা দেওয়া হয়েছে, সেই বিষয়টি জানা যায়নি। জলদস্যুদের দাবি করা মুক্তিপণের ডলার মিটিয়ে দেবার পর জিম্মি জাহাজ ও নাবিকদের অক্ষত অবস্থায় মুক্তি দেয় জলদস্যুরা।

মুক্ত নাবিকেরা মুক্তির আনন্দে একে অপরকে জড়িয়ে কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। ৩১টি দিন সাক্ষাত জমদূতের সঙ্গে কাটিয়েছেন তারা। দস্যুদের হাতে ভারি অস্ত্র। কখন যে কি হয়ে যায়, সেই দুশ্চিন্তায় গা হিম হয়ে ছিল জিম্মি নাবিকদের। গলা দিয়ে খাবার নামতোনা। জানা গিয়েছে, জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ নিয়ে একটি বিমান বাংলাদেশ সময় শনিবার বিকেলে জিম্মি জাহাজের ওপর কয়েক দয়া চক্কর দেয়।

তখন জাহাজের ওপরে ২৩ নাবিক অক্ষত অবস্থায় দেখতে পেয়ে বিমান থেকে ডলারভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা দেয়া হয়। জলদস্যুরা স্পিডবোট দিয়ে সেই ব্যাগ কুড়িয়ে নিয়ে জাহাজে ওঠে দাবি অনুয়ায়ী মুক্তিপণ গুনে নেবার পর জাহাজ ও নাবিকদের মুক্তি দিয়ে চলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলদস্যু মুক্ত হলো বাংলাদেশের ২৩ নাবিক ও কয়লা বোঝাই জাহাজ

আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪