ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

চুক্তিভিত্তিক নিয়োগে মোটা অঙ্কের ব্যয়, বাতিলে স্বস্তি, সময়োপযোগী সিদ্ধান্তে সরকারের বার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

চুক্তিভিত্তিক নিয়োগে মোটা অঙ্কের ব্যয়, বাতিলে স্বস্তি, সময়োপযোগী সিদ্ধান্তে সরকারের বার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করা নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল কেরেছে সরকার।  সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে প্রশাসনে শৃঙ্খলা ও ব্যয়সংকোচনের বার্তা স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান এবং কাইয়ুম আরা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে আরও তিন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তারা হলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

চুক্তিভিত্তিক নিয়োগে উচ্চ বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাবদ সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছিল। এমন প্রেক্ষাপটে নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী ও ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ ইতিবাচক বার্তা দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুক্তিভিত্তিক নিয়োগে মোটা অঙ্কের ব্যয়, বাতিলে স্বস্তি, সময়োপযোগী সিদ্ধান্তে সরকারের বার্তা

আপডেট সময় : ১২:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬