ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগ চলাকালে বিএনপির প্রার্থী ও নগর আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও থানার চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এরশাদ উল্লাহ চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, “আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি।”

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ জানান, “নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় চট্টগ্রাম–৮ আসনে প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫