ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসির গণশুনানি শুরু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসির গণশুনানি শুরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের ওপর মতামত নিতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৬ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৯ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৫ দশমিক ৯৩ শতাংশ, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ৪ দশমিক ১২ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১০ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে। পাশাপাশি পাইকারি পর্যায়ে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি হতে পারে, সেটিও খুচরা দামের সঙ্গে সমন্বয়ের আবেদন জানানো হয়েছে।

গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দাবি, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বিপুল আর্থিক ঘাটতি মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং আরইবি। গণশুনানি শেষে বিইআরসি পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসির গণশুনানি শুরু

আপডেট সময় : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬