ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ ২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

গাম্বিয়া সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ছবি: আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সরকারি সফরে রবিবার গাম্বিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গাম্বিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাপ্রধান এই সফরে গেলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের সক্ষমতা যাচাই এবং পরবর্তী পন্থা ঠিক করার জন্যই সেনাপ্রধানের এ সফর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সঙ্গে গাম্বিয়ার যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহ জানিয়েছিল গাম্বিয়া। পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চলতি বছরের ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ঢাকা সফরের সময় এই আগ্রহের কথা জানায়।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়ার প্রস্তাব ও সক্ষমতা সরেজমিন দেখার জন্য বাংলাদেশের সেনাপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদর দপ্তরের দুই সদস্যের একটি প্রতিনিধিদলও এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগদান করবে।

সফরকালে সেনাপ্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাম্বিয়া সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩