ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

গরু পাচারকারীদের গুলিতে আহত বিএসএফ জওয়ান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ’র নজরদারি রাখেন : ফাইল ছবি

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গোরু পাচারকারীদের গুলিতে এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিএসএফ’র এক কর্মকর্তারা এতথ্য জানিয়ে বলেন, একজন জওয়ান তার ডান পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়েছেন। এরপর টহলদলটি পাম্প অ্যাকশনগান থেকে এক রাউন্ড ছোঁড়ে। কিন্তু উভয় পক্ষের পাচারকারীরা পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যার দিকে কোচবিহার জেলার পুটিবাড়োমসিয়া বিএসএফ’র সীমান্ত চৌকির কাছে এ ঘটনা। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক মুখপাত্র বলেছেন, একটি টহল লক্ষ্য করে যে প্রায় ১০-১৫টি গবাদিপশু পাচারের উদ্দেশ্যে কয়েকজন পাচারকারী বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে দেখা করতে সীমান্তের দিকে যাচ্ছে।

বিএসএফ সদস্যরা দ্রুত ছুটে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে এবং ভারতীয় পাচারকারীদের দিকে একটি মরিচ গ্রেনেড ছোঁড়ে। মুখপাত্র জানিয়েছেন পাচারকারীরা কোন রকম তোয়াক্কা না করে, বিএসএফ কর্মীদের ওপর ৪-৫ রাউন্ড গুলি চালায়।

এসময় এক জওয়ান তার ডান গোড়ালিতে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। এরপরে টহলদলটি পাম্প অ্যাকশনগান দিয়ে এক রাউন্ড গুলি চালালে উভয় দেশের পাচারকারীরা পালিয়ে যায়। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। নিউ ইন্ডিয়া এক্সপ্রেস ডটকম এখবর দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরু পাচারকারীদের গুলিতে আহত বিএসএফ জওয়ান

আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১