ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

গণভবনে প্রধানমন্ত্রীর নিকট বিএফডিসি রেডি টু কুক ফিশ ও মিল্কিং মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এঁর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর কাছে বিএফডিসি রেডি টু কুক ফিশ সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার (৯ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এঁর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর কাছে বিএফডিসি রেডি টু কুক ফিশ সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

একই সাথে গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও এসময় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসময় বলেন, এ ধরণের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিস কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন এবং দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভবনে প্রধানমন্ত্রীর নিকট বিএফডিসি রেডি টু কুক ফিশ ও মিল্কিং মেশিন হস্তান্তর

আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪