ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

খড়গপুরে স্বর্ণের দোকানে দিন দুপুরে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ দোকানমালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের একটি স্বর্ণ বিপণীতে ডাকাতির চেষ্টাকালে বাধাপ্রাপ্ত ডাকাতের গুলিতে এক দোকান মালিক গুলিবিদ্ধ ও কর্মচারী আহত হয়।

শুক্রবার খড়গপুর শহরের গোলবাজার এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা চালানো হয়। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় চলল গুলিও। আর তাতেই আশিসকুমার দত্ত নামের স্বর্ণ দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোকানের এক কর্মীও আহত হয়েছেন। তিনি খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দোকান মালিক আশিসের বাড়ি মেদিনীপুর শহরে। সকালে তিনি নিজের দোকানে যান। তার সঙ্গে ছিলেন ছেলে। অভিযোগ, দোকান খোলার সময় আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তার দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে আশিসের পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।

অন্য দিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় দোকানের এক কর্মীর উপরও চড়াও হয় ডাকাতদল। অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে চার-পাঁচ জনের দলটি পালিয়ে যায়।

খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খড়গপুরে স্বর্ণের দোকানে দিন দুপুরে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ দোকানমালিক

আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩