ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

করোনায় আক্রান্ত ও মৃত কমছে, ২৪ ঘণ্টায় শনাক্তের প্রায় দ্বিগুণ সুস্থ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

আশা জাগিয়ে করোনায় আক্রান্তর দ্বিগুন সুস্থ হয়ে ওঠেছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এসময়ে ৬ হাজার ৫৬৬ জনের আক্রান্ত হয়েছে। এসময়ে মারা গিয়েছেন ১৫৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়ে বলেছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

এসময়ে ৩৭ হাজার ৪২৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২২৬টি নমুনা। তাতে হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। এদিন ১০ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে ওঠা নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন,

২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে দুইজন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছে।

মৃতদের মধ্যে পুরুষ ৭৬ জন ও মহিলা ৮৩ জন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা

বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় আক্রান্ত ও মৃত কমছে, ২৪ ঘণ্টায় শনাক্তের প্রায় দ্বিগুণ সুস্থ

আপডেট সময় : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

ছবি সংগ্রহ