ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’

করোনার হট স্পট সীমান্ত জেলা রাজশাহী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু’

দিনকে দিন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে হটস্পটে পরিণত হয়েছে সীমান্ত জেলা রাজশাহী। উত্তরজনপদের এই জেলাটিকে এখন উদাহরণ টানা হচ্ছে।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সংবাদমাদ্যমকে বলেছেন, মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় মারা যাওয়া ৬জন রাজশাহীর। চাঁপাইনবাগঞ্জের চারজন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন।

মারা যাওয়াদের ৭জন পুরুষ ও ৭জন নারী। চারজনের বয়স ৬১ বছরের ওপর। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০। আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন।

এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে রাজশাহী হাসপাতালের কোভিড ইউনিটে মারা গেলেন ২৭৪ জন। যার মধ্যে রাজশাহীর ১২৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জন। ২৪ জুন ১৮ জনের মৃত্যু হয়। একক স্থান হিসেবে সবচেয়ে বেশী। এবং সবচেয়ে কম ১২ জুন ৪জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের পাঁচ, নওগাঁর ছয়, পাবনার একজন ও কুষ্টিয়ায় একজন। সুস্থ হয়ে ৪৩ জন।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪২৩ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরি করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

যার মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার আটজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, দিনাজপুরের একজন ও ঢাকার একজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।

রাজশাহীতে ৩০ শতাংশের নিচে নেমে এসেছে করোনাভাইরাস শনাক্তের হার। প্রায় তিন সপ্তাহ ধরে শনাক্তের হার ৩০ থেকে ৫০ এর ঘরে ছিল। যা বেড়ে সর্বোচ্চ ৬১ শতাংশের উপরে উঠে। শুক্রবার আক্রান্ত নেমে আসে ২৯ দশমিক ৭৫ শতাংশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার হট স্পট সীমান্ত জেলা রাজশাহী

আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১