ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী রাজধানীর বিজয়নগরে দিনের আলোয় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে জুমার নামাজ শেষে তিনি হামলার শিকার হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন, তার অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে দুই ব্যক্তি দ্রুতগতিতে আসে। তাদের মধ্যে পেছনের জন খুব কাছ থেকে হাদীর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম চোয়ালে লাগে। হামলার পর মোটরসাইকেলটি তাৎক্ষণিকভাবে সটকে পড়ে।

ঘটনার কিছুক্ষণ পর হাতে পাওয়া সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, কালো মোটরবাইকে আসা শুটার হাদীর দিকে সোজাসুজি গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, গুলিটি হাদীর মাথায় লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষণার পর ২৪ ঘন্টা পেরুতে না পেরুতেই ঢাকায় দূর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন, একজন সম্ভব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান বিন হাদি।  তার অবস্থা সংকটাপন্ন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ

আপডেট সময় : ০৭:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫