ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্রনাথের ‘বৃক্ষ বন্দনা’ অবলম্বনে আইজিসিসির আয়োজনে ‘ধরা তরু কাব্য’ পরিবেশন স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা

উড়োজাহাজ বিধ্বস্তের ৫ সপ্তাহ পর চার শিশু জীবিত উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

গত ১ মে অ্যামাজনের গভীর জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার শিশুর মা ম্যাগডালেনা মুকুতেই ভ্যালেন্সিয়া এবং পাইলট হার্নান্দো মুর্সিয়া মোরালেস এবং ইয়ারুপারি উপজাতি গোষ্ঠীর নেতা হারম্যান মেন্দোজা হার্নান্দেজ নিহত হন।

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে অ্যামাজনের গভীর জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্তের পাঁচ সপ্তাহের বেশি সময় পর চার শিশু জীবিত উদ্ধার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ তথ্য জানিয়েছেন।

কলম্বিয়ার ক্যাকুয়েটা ও গুয়াভিয়ারে প্রদেশের সীমান্তবর্তী যে এলাকায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়, সেখান থেকে সামরিক বাহিনী চার শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ মাসের একটি শিশুও রয়েছে। শিশুরা জঙ্গলে মূলত ফল খেয়ে বেঁচে ছিল বলে জানা গেছে। বাকি তিনজনের বয়স ১৩, ৯ ও ৪ বছর বলে জানা গেছে।

সামরিক বাহিনী উদ্ধার অভিযানে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও তাদের সহযোগিতা করে। জঙ্গলে বেঁচে থাকার তাগিদে শিশুদের খাওয়া ফলের উচ্ছিষ্ট তাদের অবস্থান শনাক্ত করতে কাজে লেগেছে বলে জানা যায়।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টুইটে বলেন, গোটা দেশের জন্য আনন্দের, যে চারটি শিশু হারিয়ে গিয়েছিল, কলম্বিয়ার জঙ্গলে তাদের পাওয়া গেছে। সূত্র বিদেশী সংবাদমাধ্যম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উড়োজাহাজ বিধ্বস্তের ৫ সপ্তাহ পর চার শিশু জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩