ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

ঈদের আগেই মিলবে চীনা টিকা : ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগেই মিলবে চীনা টিকা। এমন আশার কথাই শোনালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড.  এ কে আবদুল মোমেন। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

এসময় ড. মোমেন বলেন, আমরা আশা করছি, ঈদের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বিদেশ মন্ত্রক চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে। তিনি বলেন, কখন এবং কত ডোজ টিকা কিভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রক সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।

ড. মোমেন বলেন, চীনে এখন মে দিবসের পাঁচ দিনের ছুটি চলছে। যা বুধবার অর্থাৎ ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সব কিছু বন্ধ রয়েছে।

টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে উল্লেখ করে ড. মোমেন বলেন, অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :