ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

আড়াই কেজির ইলিশ ঘিরে উৎসবের আমেজ, বিক্রি ৯ হাজার টাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

বিক্রি ৯ হাজার টাকায় : নিষেধাজ্ঞার পর জালে আড়াই কেজির ইলিশ ঘিরে উৎসবের আমেজ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া

লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের বিশাল ইলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে  নিলামে মাছটি ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী সর্বোচ্চ দামে কিনে নেন মাছটি।

ভোলার জেলে সাদ্দাম মাঝি ১৫ জন সহযোগীকে নিয়ে শনিবার রাতে সাগরে মাছ ধরতে যান। গভীর রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। পরদিন সকালে মাছটি ঘাটে আনা হলে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে যায়। পরে নিলামে সর্বোচ্চ দর ৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

আড়তদার বাবুল জানালেন, জেলে সাদ্দাম মাঝি তার আড়তে বেশ কিছু ইলিশসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ওঠে ৯ হাজার ২০০ টাকা। এত বেশি দামে ইলিশ বিক্রি এই ঘাটে প্রথম। এত বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।

ক্রেতা আমির ব্যাপারী মতে, ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি কিনেছি ৯ হাজার ২০০ টাকায়। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা। সেখানে পাঠালে অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে রবিবার সকাল থেকে উপকূলীয় ঘাটগুলোতে আবারও ইলিশ বিক্রির ধুম পড়ে গেছে।

মতিরহাট ঘাটের জেলেরা জানান, সাগরে ইলিশের উপস্থিতি বাড়ছে ধীরে ধীরে। তবে বড় আকারের ইলিশ এখনো তেমন বেশি পাওয়া যাচ্ছে না। ফলে যে কয়টি বড় ইলিশ ধরা পড়ছে, সেগুলোর দাম উঠছে আকাশছোঁয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াই কেজির ইলিশ ঘিরে উৎসবের আমেজ, বিক্রি ৯ হাজার টাকায়

আপডেট সময় : ০১:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫