ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ

আসন্ন র্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

আসন্নিন র্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামী : দুলু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে। নারীদের নিয়ে জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যকে তিনি দুঃখজনক ও অবমাননাকর উল্লেখ করে বলেন, এতে সারা দেশে নারী সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। অথচ নারীদের নিয়ে জামায়াতের নেতৃত্ব যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, তা গ্রহণযোগ্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না, এই আশঙ্কায় আজ নারী সমাজ ফুঁসে উঠেছে।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে দুলু বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। স্বামী ও পরিবারের দ্বারা নির্যাতিত নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি এসব ক্ষেত্রে তাঁদের অবদান উল্লেখযোগ্য। তিনি বলেন,  তাঁদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ফ্যামেলি কার্ডের মাধ্যমে নারীদের আবারও সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন।

সমাবেশে দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার টানা প্রায় ১৮ বছর ক্ষমতায় থেকে দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাটের মাধ্যমে অশান্তি সৃষ্টি করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি এবং জনগণের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি অভিযোগ করেন, দিনের ভোট রাতে হয়েছে, কখনো আবার আমি আর ডামি’র নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ এবার ঐক্যবদ্ধভাবে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছে। তাই আগামী ১২ তারিখ সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠন করবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তিবিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসন্ন র্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু

আপডেট সময় : ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬