ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত হবে।

অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি দিতে সাইমুম তার পরিবারের কাছে এই টাকা চেয়েছিলেন। বিষয়টি হোয়াটসঅ্যাপ কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে পাওয়া গেছে। একাধিক সংবাদমাধ্যমে এসংক্রান্ত  অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তৎকালীন চিফ প্রসিকিউটর তাকে মামলাগুলো থেকে সরিয়ে দিয়েছেন, তবে অন্যান্য দায়িত্বে তিনি ছিলেন। ২০২৪ সালের ৭ অক্টোবর তিনি ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে যোগদান করেছিলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তিনি খবরটি বাসায় বসে দেখেন এবং অবিলম্বে সকল প্রসিকিউটরকে উপস্থিত থাকার নির্দেশ দেন। সাইমুম সম্প্রতি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, যা সোমবার গ্রহণ করা হয়। আমিনুল ইসলাম বলেছেন, সংবাদ প্রকাশে তিনি ব্যথিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত

আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬