ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন ২০০১-২০২৬ সাল পর্যন্ত ২৫ বছরে সীমান্তে সাতবার সংঘর্ষে জড়ায় বিজিবি-বিএসএফ ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩, দুই হামলাকারীর দেহ উদ্ধার পাকিস্তানে হামলার দুঃসাহস দেখালে ভারতের মানচিত্রই বদলে যাবে: ইসলামাবাদ হবিগঞ্জে জাল কাস্টমস নথিসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২ সিলেটের  সোনারহাট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করলে আনসার বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি দেশেবিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। গ্রাম থেকে শহর বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে আনসার বাহিনী দায়িত্বের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গ্রাম শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগকালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।

নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে।

একই ভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরে নিরাপত্তায় ভূমিকা রাখছে। ফলে শুধু নিরাপত্তা রক্ষা নয় সামাজে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে।

তাদের এমন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সঞ্জিবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রধান করে কর্মসংস্থান তৈরি করছে। তাদের বিভিন্ন ওয়েবসাইট আনসার ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে।

এই বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতায় তাদের ভিশন এবং নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসারদের মৌলিক প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন। পরে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত আনসার বাহিনী সদস্যদের সমস্যা জানতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬