ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল

আজারবাইজান সীমান্তে ইরানের সামরিক মহড়া নিয়ে উত্তেজনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খায়বার বিজয়ী নামে ইরানের উত্তরাঞ্চলে বড় সামরিক মহড়া শুরু করেছে ইরানি সেনাবাহিনী। মহড়ায় শুক্রবার সাঁজোয়া যান, ড্রোন ছাড়াও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। দেশটির টিভি চ্যানেল প্রেস টিভির খবরে একথা বলা হয়েছে।

ইরান বলছে, আজারবাইজান-ইরান সীমান্তে ইসরায়েল এবং আইএসআইএল এর উপস্থিতি নিয়ে তেহরান উদ্বিগ্ন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এ মহড়ায় প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি করা দূর পাল্লার ড্রোন এবং অন্যান্য নতুন কিছু অস্ত্রের পরীক্ষা চালানো হয়।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যখন প্রতিবেশী দেশ আজারবাইজানের সঙ্গে বৈরিতা দেখা দিয়েছে, ঠিক তখনই এমন সামরিক মহড়া শুরু করলো ইরান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগে বাকুতে আজারবাইজান, তুরস্ক এবং পাকিস্তান তিন জাতি সামরিক মহড়া পরিচালনার পরপরই গেল মাসে ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড আজারবাইজান সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি এবং সামরিক সারঞ্জাম বৃদ্ধি করে। আর ঠিক এমন সময় এই সামরিক মহড়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজারবাইজান সীমান্তে ইরানের সামরিক মহড়া নিয়ে উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১