ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আগে শেষ হওয়া সিটি কর্পোরেশনেই অগ্রাধিকার ভিত্তিতে ভোট  হবে: মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

আগে শেষ হওয়া সিটি কর্পোরেশনেই অগ্রাধিকার ভিত্তিতে ভোট  হবে: মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানালেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে সচল করা হবে।

মঙ্গলবার বেসরকারি একিটি টেলিভিশনকে তিনি এ কথা বলেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, জবাবে মন্ত্রী জানান, বিষয়টি আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিকভাবে নিয়োজিত প্রশাসকরা আমলাদের তুলনায় জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হন। ফলে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় তাদের কার্যকারিতা বেশি হতে পারে বলেও মন্তব্য ফখরুলের।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব সিটির মেয়াদ আগে শেষ হবে, সেগুলোতেই আগে ভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নির্বাচন অগ্রাধিকার পাবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগে শেষ হওয়া সিটি কর্পোরেশনেই অগ্রাধিকার ভিত্তিতে ভোট  হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬